সাতক্ষীরার নজরুল ইসলাম ঢাকায় গ্রেফতার
ডেস্ক রিপোর্ট|জাতীয়
২৭ জুলাই, ২০২৬ এ ৩:০৮ PM

ছবি:সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতার নজরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





