ভারি বৃষ্টি ও জলাবদ্ধতায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় । প্রাইম টিভি
চলমান ভারি বর্ষণ, ক্যাম্পাসজুড়ে সৃষ্ট জলাবদ্ধতা এবং বৈরি আবহাওয়ার কারণে সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের দুর্ভোগ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবারের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের প্রস্তাব অনুযায়ী যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









