অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক প্যানেল।

আজ (২৬ জুলাই) এ দল ঘোষণা করা হয়। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। এ সিরিজ খেলতে ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং মুসফিক হাসান।

বাংলাদেশের প্রথম টেস্টের ১৫ সদস্যের দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুসফিক হাসান।

প্রাইমটিভি/এমআর