প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

ছবি:সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর ভাসুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে তাঁর ভাসুর আলাল (৪০) কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী সংজ্ঞাহীন হয়ে পড়লে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




