হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস–নাসীরুদ্দীন আহত

ছবি:সংগৃহীত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে এনসিপির পদযাত্রার বহরে এ হামলার ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে দাবি করেন, হামলায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়। পাশাপাশি হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




