কুমিল্লায় ৫১ কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ছবি:সংগৃহীত
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিভিন্ন সময়ে জব্দ করা ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, মাদক জব্দের সময় অনেক চোরাকারবারি বিভিন্ন কৌশলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়, ফলে তাদের আটক করা সবসময় সম্ভব হয় না। তবে সামাজিক প্রতিরোধ জোরদার করা গেলে মাদক চোরাচালান অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




