দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদেরফার্মের মুরগিবলে সম্বোধনের অভিযোগের প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলন শুরু হয়।

রাজধানীর সায়েন্সল্যাব মোড় উত্তরার বিএনএস সেন্টারের সামনে ছাড়াও রাজশাহী, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন এইচএসসি সমমান পরীক্ষার্থীরা।

সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও পরীক্ষার্থীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। দেশের বিভিন্ন জেলাতেও একই দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদেরফার্মের মুরগিবলে সম্বোধন করা হয়েছে, যার প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরাদফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগিএবংআপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রামসহ বিভিন্ন স্লোগান দেন।

প্রাইমটিভি/এমআর