২০২৬ উত্তর আমেরিকা ফুটবল বিশ্বকাপে কোনো ধরনের ম্যাচ ফিক্সিং বা সন্দেহজনক জুয়া খেলার (বেটিং) প্রমাণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

টুর্নামেন্ট শেষ হওয়ার পর ফিফার গঠিত 'ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স' সব ম্যাচের বিস্তারিত পর্যালোচনা করে। সেই পর্যালোচনার ভিত্তিতে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বিশ্বকাপের কোনো ম্যাচেই ম্যাচ ম্যানিপুলেশন বা সন্দেহজনক বেটিংয়ের আলামত পাওয়া যায়নি।

গত রবিবার (১৯ জুলাই) ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিশ্বকাপ। তবে পুরো টুর্নামেন্টজুড়ে কয়েকটি ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

বিশেষ করে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর মিশর ফুটবল অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের বরখাস্তের দাবি তোলে। এরপরই বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

এ পরিস্থিতিতে ফিফার ইন্টিগ্রিটি টাস্ক ফোর্সে যুক্তরাষ্ট্রের এফবিআই (FBI), ইন্টারপোল (INTERPOL), জাতিসংঘের ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (UNODC) এবং কাউন্সিল অব ইউরোপের প্রতিনিধিরা টুর্নামেন্টের সব ম্যাচের তথ্য ও বেটিং কার্যক্রম বিশ্লেষণ করেন।

পর্যালোচনা শেষে ফিফা জানায়, "টুর্নামেন্টজুড়ে সংগৃহীত ও বিশ্লেষণ করা তথ্যের ভিত্তিতে বলা যায়, কোনো ম্যাচেই কোনো প্রকার সন্দেহজনক বেটিং বা ম্যাচ ম্যানিপুলেশনের আলামত পাওয়া যায়নি।"\

সুত্র: টুকো

প্রাইমটিভি/এমআর