‘এক দফা’ ছিল জুলাই গণঅভ্যুত্থানের মুক্তির সনদ: নাজমুল হাসান

ছবি:সংগৃহীত
৩৬ দিনের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না; বরং এর শক্ত ভিত্তি তৈরি হয়েছিল দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই, ত্যাগ ও রাজপথের নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।
সোমবার (৩ আগস্ট) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান বলেন, ঐতিহাসিক এই গণআন্দোলনের ধারাবাহিকতায় ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নাহিদ ইসলাম ঘোষিত এক দফা দাবি ছিল এ দেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির সনদ। এই এক দফার পথ ধরেই স্বৈরাচারের পতন তরান্বিত হয় এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটে।
তিনি আরও বলেন, একটি সফল গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অর্জনে সীমাবদ্ধ থাকে না। এই আন্দোলনে সাধারণ ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ইতিহাসের সত্য ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে যার যতটুকু অবদান, তা অকপটে স্বীকার করা জাতির দায়িত্ব বলেও মন্তব্য করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





