আড়াইহাজারে পুকুরে জেলের জালে উঠল থানা থেকে লুট হওয়া শর্টগান

লুট হওয়া শর্টগান । সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শর্টগান। সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামে রেজাউল নামে এক ব্যক্তির পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের জানায়, সকালে পুকুরে জাল ফেলার সময় ভারী একটি বস্তু জালে আটকে যায়। পরে সেটি ওপরে তোলার পর একটি শর্টগান দেখতে পান জেলেরা। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে এবং জব্দ তালিকার মাধ্যমে পুলিশের হেফাজতে নেয়।
পরে থানার অস্ত্র রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা এসআই শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের তথ্য যাচাই করে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া বাট নম্বর ৬৫১-এর শর্টগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অস্ত্রটি লুট হয়েছিল। কীভাবে শর্টগানটি পুকুরে গেল এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন। আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





