আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ, অন্যদিকে সুইসদের সামনে রয়েছে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার রোমাঞ্চকর হাতছানি। শেষ আটের এই স্নায়ুচাপের লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

তবে ম্যাচের শেষ মুহূর্তে এসে সমীকরণে এক বিশাল নাটকীয়তার জন্ম হলো। খেলার নির্ধারিত সময়ের শেষ দশ মিনিট ধরে আর্জেন্টিনা পুরোপুরি রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে। তারা কার্যত 'বাস পার্ক' নীতি গ্রহণ করে সুইসদের ক্রমাগত আক্রমণে আসার সুযোগ করে দিচ্ছিল। কিন্তু রক্ষণ সামলানোর এই কৌশলই শেষপর্যন্ত আলবিসেলেস্তাদের জন্য কাল হয়ে দাঁড়াল।

আক্রমণের সুযোগ পেয়েই বাম পাশ থেকে এক অনবদ্য এক দৌড়ে ওপরে উঠে আসেন সুইস ফরোয়ার্ড এনদোয়ে। এরপর সেখান থেকে নেওয়া তাঁর এক দুর্দান্ত শট আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে ফাঁকি দিয়ে সোজা জালে আছড়ে পড়ে।

এনদোয়ের এই দৃষ্টিনন্দন গোলের মাধ্যমে নাটকীয়ভাবে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ফলে উত্তেজনায় ভরপুর ম্যাচটির বর্তমান স্কোরলাইন দাঁড়ায়— আর্জেন্টিনা ১-১ সুইজারল্যান্ড। এখন দেখার বিষয়, অতিরিক্ত সময়ে কারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে।

প্রাইমটিভি/বিএম